| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় দুই সমর্থককে নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত দিল জামায়াতে ইসলামী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৪ ১০:৪১:৫৮
মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় দুই সমর্থককে নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত দিল জামায়াতে ইসলামী

কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কুলিয়ারার মৃত আবদুল বারেকের ছেলে আবুল হাশেম ও মৃত শফিকুর রহমানের ছেলে ওহিদুর রহমান।

সোমবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখা এই সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে তারা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছে।

জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান ও সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী এক যৌথ বিবৃতিতে বলেন, "মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রতি অবমাননাকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

তারা আরও জানান, জামায়াতে ইসলামীর নীতির সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযুক্তরা দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন এবং এ ধরনের কাজের পক্ষে দল কখনোই অবস্থান নেয় না।

বিবৃতিতে বলা হয়, লাঞ্ছনার শিকার আব্দুল হাই কানু তার নিজ এলাকায় বেশ কয়েকটি মামলার আসামি। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।

জামায়াতে ইসলামী ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমর্যাদার ক্ষতি করার কারণে ওই দুই সমর্থককে বহিষ্কার করেছে বলে জানায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...