| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পরিস্থিতি ব্যাপক খারাপ, জাহাজে পাওয়া গেল ৭ জনের ম'র'দে'হ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৩ ১৭:১২:২৯
পরিস্থিতি ব্যাপক খারাপ, জাহাজে পাওয়া গেল ৭ জনের ম'র'দে'হ

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, একই জাহাজ থেকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছেন। ফলে, এই ঘটনায় নিহতের সংখ্যা ৭ জনে পৌঁছেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়, এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

এমভি আল-বাখেরা নামে জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। তবে, হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য এবং নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জাহাজ থেকে মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে, সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। আহত তৃতীয় ব্যক্তির নাম জুয়েল (২৮), তবে তার পরিচয় জানা যায়নি।

কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুল ইসলাম জানান, তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং তাদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে জাহাজটির পাঁচটি কক্ষে ৫ জনের মরদেহ পাওয়া যায় এবং বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। জাহাজটিতে মোট আটজন ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...