জানুয়ারিতে শীত নিয়ে ব্যাপক দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস
জানুয়ারিতে শীত নিয়ে আশঙ্কার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের পঞ্চগড়, রাজশাহী এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এক সপ্তাহের মধ্যে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
১৩ ডিসেম্বর, শুক্রবার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, আর রাজশাহীতে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, “সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।”
তিনি আরো বলেন, “উত্তরাঞ্চলে ১৯ বা ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ বিস্তার করতে পারে। বর্তমানে রাজশাহী, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ঢাকায় শৈত্যপ্রবাহ না পড়লেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি চলে আসতে পারে।”
এছাড়া, বজলুর রশিদ পূর্বাভাস দিয়েছেন যে, গত বছরের মতো এবারও কুয়াশার প্রভাব থাকতে পারে এবং কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। জানুয়ারিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে তার আশঙ্কা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
