| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ৮ ডিসেম্বরের সমাবেশে যুক্ত হবেন শেখ হাসিনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৫ ১৯:২৫:৪০
ব্রেকিং নিউজ ; ৮ ডিসেম্বরের সমাবেশে যুক্ত হবেন শেখ হাসিনা

আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের আয়োজনে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে, যার সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। এই সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। তবে তিনি কীভাবে এ সুযোগ পাবেন, তা ভারতই সঠিকভাবে জানাতে পারবে—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, "আমরা পত্রিকায় জেনেছি যে, একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনা এতে বক্তৃতা দেবেন। তবে কীভাবে এটি আয়োজন করা হচ্ছে, তা নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। তিনি (শেখ হাসিনা) বর্তমানে ভারতে আছেন এবং ভারত সরকার কীভাবে এটি পরিচালনা করছে, সেটা তারা ভাল জানাতে পারবেন।"

এছাড়া, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে বাংলাদেশ কোনও বড় বৈপরীত্য দেখছে না, এমন মন্তব্যও করেন রফিকুল আলম।

তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বহু মাত্রিক। তারা আমাদের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের মধ্যে অনেক পারস্পরিক স্বার্থ রয়েছে। বাংলাদেশ দীর্ঘ পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় সরকারের সঙ্গে কাজ করছে।"

রফিকুল আলম আরও বলেন, "আমাদের পাঁচ দশকের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সহজেই বলা যায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও তাদের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্য অনেক সময় অপরিবর্তিত থাকে। আমরা আগেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করেছি, এবং আমাদের দুই দেশের স্বার্থে বৈপরীত্য হওয়ার সম্ভাবনা খুবই কম।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...