| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে নিয়ে ওয়েস্ট-ইন্ডিজ সিরিজে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ৩০ ২০:৪৭:৫৪
সাকিবকে নিয়ে ওয়েস্ট-ইন্ডিজ সিরিজে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিবি

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে আগামী ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত তা আর হচ্ছেনা। সাকিব এই সিরিজে অংশ নেবেন না, এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের এক সদস্য।

বিসিবির নির্বাচক এক সদস্য ঢাকা পোস্টকে জানান, "সাকিব এই সিরিজে নেই, সে খেলছে না। তাকে ছাড়াই দল ঘোষণা হবে। তবে যে শর্তগুলো তাকে নিয়ে আলোচনা হয়েছিল, সেগুলোর বিস্তারিত আমি জানি না। আমরা এখন ওয়ানডে দল তৈরি করছি। শান্তর ব্যাপারে কিছু বলা হয়নি, প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া না গেলেও শেষ ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। হৃদয়ের ব্যাপারে কাল (আজ) আরও তথ্য পাওয়া যাবে।"

এছাড়া, সাকিবের খেলা নিয়ে টিম ম্যানেজমেন্টের আলোচনায় কোনো নতুন অগ্রগতি হয়নি। নির্বাচক আরও জানান, "টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে কোনো আলোচনা হয়নি এখনও। আপাতত ওয়ানডে সিরিজ নিয়েই আলোচনা চলছে, কারণ কিছু খেলোয়াড় ইনজুরিতে আছেন।"

এর আগে, এক গণমাধ্যমের সূত্রে খবর আসে যে, সাকিব জাতীয় দলে ফিরতে তিনটি শর্ত রেখেছিলেন বিসিবির সামনে। তবে নির্বাচক প্যানেল কিংবা বিসিবি থেকে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাকিবের শর্তগুলো এখনো প্রকাশ্যে আসেনি।

এভাবে সাকিবের না থাকার সিদ্ধান্তের মধ্য দিয়ে, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ক্রিকেট দলের শেষ ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না, এটা এখন একেবারে নিশ্চিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...