| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সত্যিই বাদ পড়লেন মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৩ ২১:১৮:০৯
ব্রেকিং নিউজ ; সত্যিই বাদ পড়লেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম, কারণ তিনি আঙুলের চোটে আক্রান্ত। সেই ইনজুরি এখনো পুরোপুরি সেরে না উঠায় ওয়ানডে সিরিজেও খেলার সম্ভাবনা নেই তার। ঢাকার এক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, মুশফিক এবারের সিরিজে অংশ নিতে পারবেন না।

তবে আশা করা হচ্ছে, এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরতে পারেন মুশফিক। অন্যদিকে, নাজমুল হোসেন শান্তর চোটের অবস্থা এখন উন্নতির দিকে। কুচকির চোটের কারণে তিনি টেস্ট সিরিজ মিস করেছিলেন, কিন্তু ধারণা করা হচ্ছে, ওয়ানডে সিরিজে তাকে দেখা যেতে পারে, তবে তার এমআরআই রিপোর্টের ওপর নির্ভর করছে তার ফেরার সম্ভাবনা।

সবকিছু ঠিক থাকলে, চলতি সপ্তাহের মধ্যেই ওয়ানডে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন আছে, আবুধাবি টি-টেন লিগ শেষ হলে সাকিব আল হাসানও ওয়ানডে দলে জায়গা পেতে পারেন।

মুশফিকুর রহিম প্রথমে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পান। এই চোটের কারণে তিনি প্রথমে ওয়ানডে সিরিজ মিস করেন এবং পরে জানা যায়, টেস্ট সিরিজও তার জন্য হয়ে ওঠেনি। তার মাঠে ফেরার জন্য কিছুটা আশার আলো ছিল ওয়ানডে সিরিজ দিয়ে, কিন্তু এবার সেটি সম্ভব হচ্ছেনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...