ব্রেকিং নিউজ ; মাঠে ফিরলেন আশরাফুল
বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে একসময় আয়োজন করা হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তবে সময়ের সঙ্গে এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করছে, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স।
টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে, আর ২৭ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের মুখোমুখি হবে রংপুর। উল্লেখ্য, হ্যাম্পশায়ার দলটি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমেছে রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা মাঠের একাডেমি প্রাঙ্গণে সকালেই ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন। নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন প্রথমদিনের অনুশীলনে ছিলেন। রংপুরের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল।
রংপুর এবং হ্যাম্পশায়ারের পাশাপাশি এই টুর্নামেন্টে খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া দলের ভিক্টোরিয়া।
রংপুর রাইডার্সের স্কোয়াড: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
