ব্রেকিং নিউজ ; অবশেষে বাংলাদেশের বাজারে কমলো স্বর্ণের দাম
টানা তিন দফা বাড়ানোর পর, অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে, যা বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা হলো:
- ২২ ক্যারেট: ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা
- ২১ ক্যারেট: ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: ৯৫ হাজার ৫৭৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, ৩০ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করা হলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা ছিল। চলতি বছরে এ পর্যন্ত ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমানো হয়েছে। ২০২৩ সালে মোট ২৯ বার দাম সমন্বয় করা হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
