| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব জল্পনার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলে ফিরবেন কিনা জানিয়ে দিলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৪ ০৯:৩০:২৫
সব জল্পনার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলে ফিরবেন কিনা জানিয়ে দিলেন তামিম

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকার পর, তামিম ইকবাল আবারও মাঠে ফেরার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তিনি সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর থেকে তার খেলা হয়নি, কিন্তু অনুশীলনে ফিরে আসার ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আশা দেখা দিয়েছে।

তামিমের অনুশীলনে ফিরতে পারা নিয়ে ক্রিকেট মহলে অনেক জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, শীঘ্রই তিনি জাতীয় দলে ফিরতে পারেন। তবে আজ এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, “আমি দলে ফিরছি বলে মিডিয়ায় যে আলোচনা চলছে, তা আমি নিজে নিশ্চিত করে বলিনি। আমি কখনো বলেনি যে আমি জাতীয় দলে ফিরছি বা ফিরবো।”

মিডিয়ার ভূমিকা নিয়ে তার মন্তব্য ছিল কঠোর। তিনি বলেন, “মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ এমনভাবে বিষয়টি উপস্থাপন করছেন, যেন আমি বোর্ডের সঙ্গে খেলার ছলে আছি। আমি কখনো কোনো মন্তব্য করিনি, তবুও আমার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।”

তামিম সবাইকে অনুরোধ করেছেন, তার ফেরার বিষয়ে তথ্য না পাওয়া পর্যন্ত কোনো কিছু বিশ্বাস না করার জন্য। তিনি বলেন, “যতক্ষণ না আমি কিছু বলছি, ততক্ষণ এ বিষয়ে কিছু বিশ্বাস করবেন না। যদি আমি দলে ফিরতে চাই, তবে দলের প্রয়োজনীয়তা এবং নির্বাচকদের মতামতও তো গুরুত্ব পাবে।”

সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, “গত তিন-চার মাস ধরে দেখছি, আমাকে অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার কথা হচ্ছে, আবার বলা হচ্ছে দলে নেওয়া হবে না। এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি। তবে সবাই বুঝতে পারছেন এর পেছনে কারা কাজ করছে।”

জাতীয় দলে ফেরার বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, “এই বিষয়ে আমি কারো সঙ্গে আলোচনা করিনি। বর্তমানে আমি বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমার চিন্তা এখন শুধুমাত্র বিপিএলের দিকে।”

অনুশীলনের খবর নিয়ে অনেক গুঞ্জন তৈরি হচ্ছে, তাতে তামিম বলেছেন, “আমি তো বলিনি যে আমি জাতীয় দলের জন্য প্রস্তুত হচ্ছি। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই।”

ক্যারিবিয়ান সফরের জন্য প্রস্তুতি নিতে চান কিনা, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, “বর্তমানে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

এই সাক্ষাৎকারে তামিম স্পষ্ট করে জানালেন, তিনি জাতীয় দলের জার্সি পরতে চান, তবে তার জন্য প্রয়োজন জাতীয় নির্বাচকদের বিশ্বাস ও দলের প্রয়োজনীয়তা। তিনি আশা প্রকাশ করেন যে, পরিস্থিতি পরিবর্তিত হলে এবং যখন তার জন্য সুযোগ আসবে, তখন তিনি নিজেকে প্রমাণ করতে প্রস্তুত থাকবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...