| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’ আসছে, আঘাত হানবে যেখানে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৮ ১৬:৪৬:২৪
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’ আসছে, আঘাত হানবে যেখানে

বঙ্গোপসাগরে চলতি মাসের শেষের দিকে ‘ডানা’ নামে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানা গেছে। আমেরিকা ও ইউরোপীয় আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে এ তথ্য পাওয়া গেছে। পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ ও পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, অক্টোবরের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে, যা বেশিরভাগ আবহাওয়া পূর্বাভাস মডেল নিশ্চিত করেছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘ডানা’, যা কাতার কর্তৃক প্রদত্ত। পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।

তিনি আরও জানান, ১৭ অক্টোবর আমেরিকা ও ইউরোপীয় আবহাওয়া মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয়। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি এটি ঠিক কোন উপকূলে আঘাত হানবে। এ বিষয়ে আরও নির্ভুল তথ্যের জন্য ২০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মডেলগুলো বলছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’ বাংলাদেশে বরিশাল বিভাগ এবং ভারতের ওড়িশার মধ্যবর্তী কোনো উপকূলে আঘাত হানতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...