| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ বন্ধ রেখে ব্ল্যাকআউট কর্মসূচি, সেনাবাহিনীর হেফাজতে ৪ কর্মকর্তা, পরে বিদ্যুৎ চালু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ১৯:৪৯:৩৮
বিদ্যুৎ বন্ধ রেখে ব্ল্যাকআউট কর্মসূচি, সেনাবাহিনীর হেফাজতে ৪ কর্মকর্তা, পরে বিদ্যুৎ চালু

মানিকগঞ্জের পল্লী বিদ্যুৎ অফিসের চার কর্মকর্তা বিদ্যুৎ বন্ধ রেখে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করার জন্য সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছেন। তিন ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জেলায় বিদ্যুৎ পুনরায় চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার মূলজান পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ব্ল্যাকআউট কর্মসূচি শুরু হয়। দুপুর আড়াইটার দিকে যৌথ বাহিনীর হস্তক্ষেপের পর পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়।

সেনাবাহিনীর হেফাজতে নেওয়া কর্মকর্তারা হলেন: মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (প্রশাসন) রাজিবুল হাসান, এজিএম (ইএমসি) মো. হাসিব উদ্দিন, এজিএম গিয়াস উদ্দিন খান শাকিল এবং হরিরামপুর পল্লী বিদ্যুতের ডিজিএম সামিউল কবির। এই কর্মকর্তাদের নেতৃত্বেই পল্লী বিদ্যুতের অন্যান্য কর্মচারীরা বিদ্যুৎ বন্ধ করে প্রতিবাদ জানান।

জানা গেছে, সারা দেশে পল্লী বিদ্যুতের ১০ জন কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে চাকরি থেকে অপসারণের প্রতিবাদে মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে বারবার অনুরোধ করা হলেও বিদ্যুৎ সরবরাহ সচল না হওয়ায় দুপুর দেড়টার দিকে যৌথ বাহিনী এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় বিদ্যুৎ বন্ধ রেখে আন্দোলন করার জন্য চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের সহায়তায় তিন ঘণ্টার পর, দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। তবে দীর্ঘসময় বিদ্যুৎ বন্ধ থাকার ফলে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হন।

এ বিষয়ে মন্তব্য জানতে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার সুলতান নাছিমুল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...