নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে ব্যা*প'ক গো'লা*গু'লি, ৩৬ জনের প্রাণহানি
ভারতের ছত্রিশগড় রাজ্যের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার, সেখানে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে এনডিটিভি জানায়।
ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF) যৌথভাবে গতকাল এই অভিযান শুরু করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাওবাদী যোদ্ধাদের সঙ্গে সরাসরি গোলাগুলি শুরু হয়, যা শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।
অভিযানে কয়েকটি অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একে সিরিজের রাইফেলও রয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী মাওবাদীদের জড়ো হওয়ার গোপন তথ্য পেয়ে গোভেল গ্রামের কাছে অবস্থান নেয় এবং সেখানে অভিযান শুরু করে।
সূত্র জানায়, প্রথম গোলাগুলির ঘটনা ঘটে নেন্দুর-থুলথুলি এলাকায়, যেখানে বেশ কয়েকজন মাওবাদী নিহত হন। আরও কিছু মাওবাদী জঙ্গলের ভেতরে পালিয়ে গেছে, এবং তাদের ধরতে সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে।
ছত্রিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এটিই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সাফল্য। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৯ মাসে দুইবার ছত্রিশগড় সফর করেন এবং ঘোষণা দেন যে তিনি রাজ্য থেকে মাওবাদীদের চিরতরে নির্মূল করবেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
