| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘুর্ণিঝড় হারিকেন ‘হেলেন’

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৫ ০৯:০৪:২০
১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘুর্ণিঝড় হারিকেন ‘হেলেন’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘হেলেন’। কিউবা ও মেক্সিকোর কিছু অঞ্চলও এই হারিকেনের ঝুঁকিতে রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (NHC) মতে, আগামী সপ্তাহে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে হারিকেন হেলেন ফ্লোরিডার উত্তর উপকূলে আঘাত হানতে পারে। বৃহস্পতিবারের মধ্যে ঝড়টি আরও শক্তিশালী হয়ে ১৮৫ কিলোমিটার গতিতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। হারিকেনটির তীব্রতা ক্যাটাগরি ৩-এ পৌঁছাতে পারে, যা ঝড়ের শক্তিমাত্রার মধ্যে মাঝারি হিসেবে ধরা হয় (১ থেকে ৫ ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করা হয়)।

কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী ফিল ক্লটবাজ বলেছেন, মেক্সিকো উপসাগরের উষ্ণ পানি হারিকেনটিকে আরও শক্তিশালী করবে। আগামী তিন দিনের মধ্যে হারিকেনটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের প্রভাবে বুধবার থেকে কিউবা, মেক্সিকোর পূর্বাঞ্চল, এবং কেম্যান দ্বীপপুঞ্জসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পাশাপাশি, কিউবা ও মেক্সিকোর উপকূলে চার ফুট উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...