আইপিএলে মেগা নিলামে দল পাবে যে ৪ বাংলাদেশী ক্রিকেটার
সরকার পরিবর্তনের পর দেশের ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। মাত্র কয়েকদিন আগে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ২-০ তে সিরিজ জয় করে নতুন বাংলাদেশে ফিরেছে টাইগাররা।
এরপর থেকে বাংলাদেশের লক্ষ্য এখন ভারতের দিকে। তাই এই মিশনে সফল হতে প্রশিক্ষণ শুরু করে বাংলাদেশ দল। এদিকে মোস্তফিজুর রহমানকে নিয়ে নানা মহলে কথা বলা শুরু হয়। বাংলাদেশের বোলিং ইউনিট যেভাবে উন্নতি করছে তা যেকোনো দেশের বোলিং ইউনিটকে পেছনে ফেলে দেবে।
এদিকে আইপিএলে দল পাওয়ার তালিকায় ৪ বাংলাদেশি আছে। বলা হচ্ছে, আসন্ন ভারত সিরিজে বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের দারুণ পড়িক্ষা নেবে। তবেই খুলবে আইপিএলের দরজা।
তাসকিন আহমেদ থেকেই প্রতিবার ডাক পান কিন্তু বিসিবি অনুমতি না দেওয়ার কারণে খেলতে পারে না। তাসকিন ছাড়াও সেই লিস্টে আছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
