| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইরানে প্রকাশ্যে ২০ বছর বয়সী তরুণের সাঁজা কার্যকর

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৭ ১০:৫৮:৩৫
এবার ইরানে প্রকাশ্যে ২০ বছর বয়সী তরুণের সাঁজা কার্যকর

দুই বছর আগে আইনজীবীকে হত্যার দায়ে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ওই যুবকের। সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার মন্ত্রণালয়ের সাথে যুক্ত মিজান ওয়েবসাইট জানিয়েছে যে সোমবার সকালে উত্তর সেমনান প্রদেশের শাহরুদ শহরে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সরকারি ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে যে একই যুবক আদালতে স্বীকার করেছে যে তাকে একজন আইনজীবীকে হত্যা করার জন্য ভাড়া করা হয়েছিল। তবে কারা তাকে নিয়োগ দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গতকাল ইসলামী আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড তুলনামূলকভাবে বিরল। দেশটিতে বেশির ভাগ মৃত্যুদণ্ডই কারাগারের ভেতর সম্পন্ন হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, চীন ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ইরানে মৃত্যুদণ্ড বেশি কার্যকর করা হয়।

গত বুধবারেও ইরান এক প্রচারকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ওই প্রচারকের বিরুদ্ধে তাঁর এক সেবাগ্রহিতাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...