৪ জনের কথা সব সময়ে শুনতেন শেখ হাসিনা যার ফলে পতন
শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও বিদায়ে আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও নেতা বিস্মিত হয়েছেন। শেখ হাসিনার সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও সিনিয়র নেতারা আতঙ্কে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন।
গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজনকে। আত্মগোপনে রয়েছেন এমন সাবেক মন্ত্রীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তাদেরই একজন বলেন, আপা (শেখ হাসিনা) আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হন। একজন আওয়ামী লীগ নেতা বলেছেন, আমরা এটি টিভি থেকে জানতে পারি।
আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকাল ৩টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী বলেছেন, ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে- এ নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা আমাদের কথা শুনতো না বলে দাবি করেন এক নেতা।
তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন। ‘চারজনের এই গ্যাং’- শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি আওয়ামী লীগ নেতার। এই চারজনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগের এই নেতা বলেন, এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে।
তিনি এই চারজনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্ত্বা ছিল তা তিনি হারিয়ে ফেলেন। আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম কিন্তু তিনি আমাদের কথা শুনেননি- এমনটাই বলেছেন আরেক নেতা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
