| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপুল ক্ষতি, যা বলছে আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৬ ১৬:১৩:১৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপুল ক্ষতি, যা বলছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল আমেরিকা। গ্রুপপর্বের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। এ ছাড়া বাকি ম্যাচগুলো হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সুষ্ঠুভাবে বিশ্বকাপ শেষ হলেও বাজেটের থেকে বেশি খরচ হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপের আমেরিকা পর্বে কেন বেশি খরচ হলো, তা খতিয়ে দেখবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় হবে আইসিসির গভর্নিং কাউন্সিলের বার্ষিক সম্মেলন। সেখানেই অতিরিক্ত খরচ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনও হয়নি। প্রাথমিকভাবে যে হিসেব আইসিসির হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে শুধু খরচই, বেশি হয়নি। লাভের বদলে ক্ষতি হয়েছে আইসিসির। মনে করা হচ্ছে, বিশ্বকাপের আমেরিকা পর্বে আইসিসির ক্ষতির পরিমাণ লক্ষাধিক ডলার।

বিশ্বকাপ আয়োজন নিয়ে একাধিক অভিযোগ ওঠায় ইস্তফা দিয়েছেন টুর্নামেন্টটির ডিরেক্টর ক্রিস টেটলি। তবে ক্রিকেট সংশ্লিষ্ট কেউ কেউ অবশ্য প্রতিযোগিতা শুরুর আগেই বিশ্বকাপের আমেরিকা পর্বে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন। আইসিসির এক কর্মকর্তা বলছেন, ‘বোর্ডের অনেক সদস্যই টেটলির কাজে খুশি নন। টেটলি ইস্তফা দিলেও বিশ্বকাপের আমেরিকা পর্বের ক্ষতির দায় তিনি এড়াতে পারেন না। আমেরিকার আরও কিছু শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা যেত।

কিন্তু যে কোনো কারণেই হোক টেটলি নিউইয়র্কের বাইরে ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক ছিলেন না। এমন কী বিশ্বকাপের ম্যাচগুলো যে পিচে হয়েছে, তাতে প্রতিযোগিতা শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও ব্যবস্থা করেননি।’ এসব কিছু নিয়েই আলোচনা হবে ১৯ জুলাইয়ের বৈঠকে। আইসিসি কর্তাদের একাংশ মনে করছেন, টেটলির জন্য আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ করার উদ্দেশ্য সফল হয়নি।

সে দেশের বাসিন্দাদের সামনে ক্রিকেটকে আরও বেশি করে তুলে ধরা যেত। সেই সুযোগ হাতছাড়া হয়েছে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...