| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোকে উড়িয়ে দিয়ে ফাইনালে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৮ ১০:৫৪:৫৬
মেক্সিকোকে উড়িয়ে দিয়ে ফাইনালে ব্রাজিল

কনকাকাফ ডব্লিউ গোল্ড কাপে, ব্রাজিলের মহিলা জাতীয় দল তাদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৫-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ সেমিফাইনালে মেক্সিকোকে হারিয়ে ব্রাজিলের মেয়েরা। এই প্রথম এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ব্রাজিলের মেয়েরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন আদ্রিয়ানা, আন্তোনিয়া ও ইয়াসমিন।

ম্যাচে আধিপত্য বিস্তার করে ব্রাজিলের মেয়েরা। দলের ৬৮% বল দখল ছিল এবং গোলে ২৩ টি শট ছিল। গোলটি ছিল ৬টি।এরপর থেকে তিনি করেন তিনটি গোল। অন্যদিকে মেক্সিকো মাত্র ৩২% বল দখল রাখতে পেরেছে।

ম্যাচের ২১তম মিনিটেই আদ্রিয়ানার গোলে এগিয়ে যায় ব্রাজিল। গোল পোস্টের খুব কাছ থেকে গোল করেন তিনি। প্রথম গোল হজম করার ৮ মিনিট পর বড় ধাক্কা খায় মেক্সিকো। ২৯তম মিনিটে মেক্সিকোর নিকি হার্নান্দেজ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা।

ম্যাচের ৩২তম মিনিটে আদ্রিয়ানার অ্যাসিস্ট থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যান্তোনিয়া। বক্সের বাইরে থেকে তার বাম পায়ের নেয়া দ্রুতগতির শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে অবস্থান নেয়।বিরতির পর ৪৮তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রাজিলের ইয়াসমিম। গাবি পোর্টিলহোর ক্রসে গোলপোস্টের সামনে বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়াতে ভুল করেননি তিনি। বাকি সময়ে অবশ্য আর কোনো দল গোল পায়নি।আগামী সোমবার (১১ মার্চ) ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...