| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সৌরভের বিরুদ্ধে তার স্ত্রী ‘অভিযোগ’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৭ ১৫:৩৯:০৯
এবার সৌরভের বিরুদ্ধে তার স্ত্রী ‘অভিযোগ’

দাদাগিরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত এই শোতে বেশ কয়েকবার হাজির হয়েছেন তার স্ত্রীর। গত সিজনের গ্র্যান্ড ফিনালের মঞ্চেও পৌঁছেছিলেন ডোনা। কিন্তু সশরীরে উপস্থিত না হলেও বউকে নিয়ে মাঝেমধ্যেই মন্তব্য করেন সৌরভ। কখনো নিজেকেই নিজেকে ‘পজেসিভ বর’ বলে ঘোষণা করেন, আবার কখনো ঠাট্টার ছলে জানতে চান তার দ্বিতীয় বিয়ের সুখবর।

দিদি নম্বর ১-এর মঞ্চে প্রথমবার এসে বরকে নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন সৌরভের স্ত্রী। ডোনা জানান, তাকে নিয়ে সৌরভ যা বলেন, তার বেশিরভাগই বানিয়ে বলেন। স্ত্রীর এমন অভিযোগের পরেই সঞ্চালক হিসেবে নিজের রিপোর্ট কার্ড চাইলেন সৌরভ, কী জবাব দিলেন শোভন-সিধুদের?

এর মাঝেই সামনে এলো দাদাগিরির নতুন প্রোমো। সেখানে দেখা গেল, দাদাগিরির মঞ্চে দেখা যাবে অভিনয় ও গানের জগতের তারকাদের।সেখানে থাকবেন সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি, সিধু ও অভিনেতা ভাস্কর ব্যানার্জি। গানে-গল্পে জমে উঠবে আসার। তাদের অনেকেই অনেকবার দাদাগিরির মঞ্চে এসেছেন।

এ দিন সৌরভ সরাসরি অতিথিদের কাছে জানতে চান, ১০টি সিজন তো হয়ে গেল দাদাগিরির, তোমাদের ওপিনিয়ন কী?ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা ভাস্কর ব্যানার্জি বলেন, যত সিজন গেছে উন্নতি করেছো (সঞ্চালক হিসাবে)। বাকিরা তোমাকে দেখে শিখবে’।

আর সিধু বলেন, তুমি একবার নয়, বারবার জন্ম নিও এই বাংলায়।দাদাগিরির ১০টি সিজনের মধ্যে নয়টিতে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে সৌরভকে। সালমান খানের সঙ্গে বিগ বসের নাম যেমন জড়িত, তেমনই সৌরভের সঙ্গে দাদাগিরির নাম অঙ্গাঙ্গিভাব জড়িত।দিদি নম্বর ১-এর স্টেজে সৌরভকে নিয়ে ঠিক কী বলেছে ডোনা?

সৌরভের জীবনের সবচেয়ে লম্বা পার্টনারশিপ তার দাম্পত্য জীবন। একসঙ্গে ৩৫ বছর কাটিয়ে ফেলেছেন তারা। তাদের বিবাহিত জীবন ২৭ বছরের। মুখ্যমন্ত্রীর পাশে বসে ‘দাদা’কে নিয়ে ডোনা বলেন, দাদা জানে কোনটা লোকে দেখতে ভালোবাসে। লোকে সব কথা ঠিক নয়। কিছু কথা অন-স্টেজ বানিয়েও বলে। পাশ থেকে মজা করে মমতা বলেন, দাদা জানে কোন কথায় টিআরপি বাড়বে। ও সেগুলোই বলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...