| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

এবার তামিম-সাকিবের সেই উদযাপন নিয়ে যা বললো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৫:২৯:৪০
এবার তামিম-সাকিবের সেই উদযাপন নিয়ে যা বললো বিসিবি

সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব খুব শিগগিরই শেষ হচ্ছে না। বিশেষ করে চট্টগ্রামে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের বিপিএল ম্যাচের পর এই তিক্ততা যেন নতুন মাত্রায় পৌঁছায়। তামিমের উইকেট নেন সাকিব। আবারও তামিম ইকবাল সাকিবের আউটকে ব্যঙ্গ করে উদযাপন করলেন।

দুই অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাণ্ডে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেন, 'এটা তো আপনারা বেশি উপভোগ করেন। আপনারা তো চান এরকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে। এটা ইতিবাচক। সেই ম্যাচে ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসে। ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তামিম।

চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে সময় নেননি লোকাল বয় তামিম। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেলেছিলেন। কিন্তু তখনই বিপত্তি। সাকিবের বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম। ইনিংসের চুতর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরে পাঠান সাকিব। আউট করে নিজের চিরায়িত স্বাভাবিক সেলিব্রেশন করেন তিনি।

তামিমের দিকে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। সেখানেই থামে বিষয়টি। কিন্তু সাকিবের বলে আউট হওয়াটা যেন গেঁথে ছিল তামিমের মাঝে। পুরাতন বন্ধুর প্রতি তিক্ততা কতখানি, তা টের পাওয়া গেল রংপুরের ইনিংস চলাকালে। ব্যাট করতে নেমে চট্টগ্রামে আলো ছড়িয়েছেন সাকিব নিজেও।

১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। তবে উড়িয়ে মারতে গিয়ে ইনিংস বড় করা হয়নি তার। মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দেন সাকিব। এরপরেই সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম। সেই ভিডিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বড়পর্দায় যেমন ধরা পড়েছে। তেমনি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই বন্ধুর সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনাও চলছে নতুন আঙ্গিকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...