| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দুই তারকা ক্রিকেটার হারিয়ে এক তারকা দলে ভেড়াল বরিশাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২২ ১২:৫৪:০০
দুই তারকা ক্রিকেটার হারিয়ে এক তারকা দলে ভেড়াল বরিশাল

তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চূড়ান্ত রাউন্ড-রবিন ম্যাচের উপর তাদের প্লে-অফ স্থান নির্ভর করছে। আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কিছু সমস্যা আছে বরিশালের। কারণ দলের দুই বিদেশি তারকা কেশব মহারাজ ও টম ব্যান্টন ইতিমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিয়েছেন। তবে বরিশাল ভক্তদের জন্য কিছু স্বস্তিদায়ক খবর রয়েছে কারণ ফরচুন এই দুই ক্রিকেটারের অভাব পূরণ করতে জেমস ফুলারকে দলে যুক্ত করেছে।

আজ বিকেলে বাংলাদেশে আসবেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ফাস্ট বোলার। আজ বরিশালের টিম হোটেলে যোগ দেবেন তিনি। আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে।

এদিকে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারের বরিশালে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে তিনি কবে নাগাদ আসবেন সেটি নিশ্চিত করে জানা যায়নি। এর ভেতর মিলার দলটিতে যোগ না দিলে বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করতে বেগ পেতে হবে দলটির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...