ক্যাচ ধরে ক্রিকেট বিশ্বের নতুন বিশ্ব রেকর্ড!
দক্ষিণ অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ডের মধ্যকার মার্শ কাপ ম্যাচে অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক অ্যালেক্স ক্যারি বিশ্ব রেকর্ড ৮ টি ক্যাচ ধরেছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে রেকর্ড গড়েন তিনি।
ক্যারির আগে সমারসেটের ডেরেক টেলর ছিলেন যিনি ১৯৮২ সালে বেনসন অ্যান্ড হেজেস কাপে ইংলিশ কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮ ক্যাচ ধরেছিলেন। ইংল্যান্ডে ২০০১ সালের চেল্টেনহ্যাম গ্লৌচেস্টার কাপে ওরচেস্টারশায়ারের জেমস পাইপ হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮ ক্যাচ ধরেছিলেন। তিনি এখন টেলরের সাথে রেকর্ডটি ভাগ করেছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ৮টি। যা নিয়েছেন ১০ জন উইকেটকিপার। এ রেকর্ডে আছে বাংলাদেশের এক উইকেটকিপারের নামও। ২০০৫-৬ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে এক ইনিংসে ৮টি ক্যাচ নিয়েছিলেন সিলেটের গোলাম মাবুদ।
