| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে টিকে থকার মিশনে মাঠে নামছে বাংলাদেশ, মোবাইলে দেখবেন যেভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১০:৪৩:৫৩
বিশ্বকাপে টিকে থকার মিশনে মাঠে নামছে বাংলাদেশ, মোবাইলে দেখবেন যেভাবে

যুব বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে আজ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচটি সুপার সিক্সের ম্যাচ হলেও দুই দলের জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই গ্রুপের সেমিফাইনালে ভারতের সঙ্গী কে হবে তার উপর এই ম্যাচের ফলাফল নির্ভর করছে।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা বাংলাদেশ সময় দুপুর ২টায়। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১। ম্যাচটি আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেও লাইভ ফলো করা হবে।

এই ম্যাচে জিতলেই সেমি ফাইনাল নিশ্চিত করবে পাকিস্তান। অন্যদিক বাংলাদেশকে শুধু জিতলেই হবে না। বড় ব্যবধানে জিতে নেট রান রেটেও পাকিস্তানকে পেছনে ফেলতে হবে। কারণ এই ম্যাচে জিতলে পাকিস্তানের সমান ৬ পয়েন্ট হবে বাংলাদেশেরও। তখন রান রেটের যারা এগিয়ে থাকবে তারাই সেমির টিকিট পাবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: সাদ বেগ (অধিনায়ক), আলী আসফান্দ, আলী রাজা, আহমদ হাসান, আমির হাসান, আরফাত মিনহাস, আজান আওয়াইস, হারুন আরশাদ, খুবাইব খলিল, মোহাম্মদ জিশান, নাভিদ আহমেদ খান, শাহজাইব খান, শামিল হোসেন, মুহাম্মদ রিয়াজুল্লাহ ও উবায়েদ শাহ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...