| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির জটিল সমীকরণে আটকা বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৯ ১২:৪১:০৭
আইসিসির জটিল সমীকরণে আটকা বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনাল

২০২০ সালে, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য এসেছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। আকবর আলী, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম বিশ্বকাপ যুব কাপের শিরোপা জিতেছেন। এটি একটি দল কিনা তা বয়সের উপর নির্ভর করে, তবে বিশ্বের সেরা খেতাবটি সঠিকভাবে টাইগার ইয়ুথ অর্জন করেছে। যারা এখন জাতীয় দলের নিয়মিত সদস্য।

চার বছর পর আবার দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এবার এশিয়ার সেরা দল হিসেবে সেখানে গেল বাংলাদেশ। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুটিতে জিতেছে সুপার সিক্সের দল। কিন্তু বাংলাদেশ শিবিরে আচমকাই তোলপাড়। এমনকি আইসিসির জটিল সমীকরণের লড়াইয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নও এখন অনেকটাই বেশি বাংলাদেশের।

সাধারণত নকআউট পর্ব মানেই গ্রুপের পর্বের সব হিসেবনিকেশ থেকে মুক্তি। কিন্তু, যুব বিশ্বকাপে আইসিসি এমন এক নিয়মের প্রবর্তন করেছে, যার ফলে খুব সহজে নিস্তার পাচ্ছে না বাংলাদেশ।

সুপার সিক্সের জটিলতা

এবারের সুপার সিক্সে থাকবে গ্রুপিং সিস্টেম। পয়েন্টের হিসেবেও আছে নতুন নিয়ম। ছয় দলের একেক গ্রুপে প্রতিটি দল ম্যাচ খেলবে দুইটি করে। বিশ্বকাপের ‘এ’ ও ‘ডি’ গ্রুপ থেকে সেরা তিন অর্থাৎ মোট ছয়টি দল নিয়ে তৈরি হয়েছে একটি গ্রুপ। আরেক গ্রুপে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের তিনটি করে মোট ছয় দল।

এই পর্বে নিজ গ্রুপ বাদ দিয়ে অন্য গ্রুপের দুই দলের বিপক্ষে খেলবে দলগুলো। এমনকি প্রতিপক্ষ গ্রুপের সমপর্যায়ের দলের বিপক্ষেও খেলতে হবে না তাদের। যেমন ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে উঠে আসা বাংলাদেশের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের ১ম এবং ৩য় দল। ডি গ্রুপে প্রথম ছিল পাকিস্তান আর তৃতীয় ছিল নেপাল। যুবা টাইগাররা খেলবে এই দুই দলের বিপক্ষে।

আবার ভারত এবং পাকিস্তান নিজ নিজ গ্রুপে সেরা হওয়ায় সমপর্যায়ের নিয়মের ভিত্তিতে একে অন্যের বিপক্ষে খেলবে না। ভারতের খেলা ‘ডি’ গ্রুপের ২য় হওয়া নিউজিল্যান্ড এবং তিনে থাকা নেপাল।

পয়েন্ট হিসাব

বাংলাদেশের সুপার সিক্সের গ্রুপে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে আছে ভারত এবং পাকিস্তান। এবারের সুপার সিক্সে নতুন করে যুক্ত হয়েছে ক্যারি পয়েন্ট। গ্রুপ পর্বের জয়-পরাজয়ের ভিত্তিতে ঠিক হয় এটি। প্রথম পর্বে বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র সুপার সিক্সে না উঠায় এই পয়েন্ট ক্যারি হচ্ছে না। অর্থাৎ গ্রুপ পর্বে ৪ পয়েন্ট পাওয়ার পরেও সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে শুরু করবে মাহফুজুর রহমান রাব্বিরা।

অন্যদিকে ভারত এবং পাকিস্তান দুই দলই নিজ নিজ গ্রুপে সব ম্যাচ জয় করেছিল। তাদের মোট পয়েন্ট ছিল ৬। ক্যারি হিসেবে তারা সুপার সিক্স শুরু করবে ৪ পয়েন্ট নিয়ে।

বাংলাদেশের সামনে সমীকরণ কী?

যেহেতু আগেই দুই পয়েন্ট পিছিয়ে বাংলাদেশ। তাই সুপার সিক্সে নিজেদের দুই ম্যাচেই জয় দরকার জুনিয়র টাইগারদের। শুধু জয় পেলেই হবে না। রানরেটও এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। তাই যতটা সম্ভব বড় ব্যবধানে জয় দরকার স্টুয়ার্ট ল’ এর শিষ্যদের। নিজেদের দুই ম্যাচে জয় পেলেই হবে না বাংলাদেশের। কারণ ভারত বা পাকিস্তান যদি নিজেদের দুই ম্যাচেই জয় পায়, তবে তাদের পয়েন্ট হবে ৮। আর বাংলাদেশের হবে ৬। সেক্ষেত্রে বাদ যাবে বাংলাদেশ। তাই বাংলাদেশের প্রার্থনায় থাকবে ভারত এবং পাকিস্তানের হার। দুই দল আবার এক ম্যাচ করে হারলে এবং বাংলাদেশ দুই ম্যাচেই জিতলে আসবে নেট রানরেটের হিসাব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...