| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সানিয়া মির্জার জীবনের ৫ বিতর্ক!

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১৭:৩৯:২৬
সানিয়া মির্জার জীবনের ৫ বিতর্ক!

সানিয়া মির্জার নতুন বছরের প্রথম মাসটা দুঃস্বপ্নের মতো কাটল৷ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক তৃতীয় বিয়ে করেছেন৷ বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের তিক্ততার খবর ঘুরছিল৷ অবশেষে আশঙ্কাই সত্যি হল। আজ আমরা কথা বলব, সানিয়ার জীবনের ৫টি বিতর্কিত অধ্যায় নিয়ে। সানিয়া অবশ্য কখনওই বিতর্ককে পাত্তা দেননি। তিনি চলেছেন নিজের মতো, মাথা উঁচু করে।

একবার একটি টুর্নামেন্টের সময় সানিয়া জাতীয় পতাকার সামনে পা তুলে ছবি তুলেছিলেন। বিস্তর বিতর্ক হয়েছিল তা নিয়ে। সানিয়া পরে বলেন, সেটা অনিচ্ছাকৃত। তিনি ম্যাচে ফোকাস করেছিলেন, ফলে ব্যাপারটা খেয়াল করেননি। অনেকেই জানেন না, সানিয়ার সঙ্গে শোহরাব মির্জার সম্পর্কের কথা। তাঁরা বাল্যবন্ধু। বিয়েও ঠিক হয়েছিল তাঁদের। তবে সে সম্পর্ক বাগদানের পরই ভেঙে যায়।

শর্ট স্কার্ট পরে টেনিস খেলতে হয় মহিলা খেলোয়াড়দের। তবে সানিয়ার সেই পোশাক নিয়ে ফতোয়া জারি হয়েছিল। সানিয়া অবশ্য সেসব পাত্তাই দেননি। ২০০৭ সালে একটি মসজিদে বিজ্ঞাপনী শুট করেছিলেন সানিয়া। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। তা নিয়েও কথা শুনতে হয় তাঁকে। শোয়েবের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১০ সালে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...