| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

'আমরা জানি কায়েস ভাই কী করতে পারে' লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৪ ১১:২৪:৪৬
'আমরা জানি কায়েস ভাই কী করতে পারে' লিটন

বিপিএলে কুমিল্লাকে নিজের ঘর বানিয়েছেন ইমরুল কায়েস। বাকি খেলোয়াড়রা এক ফ্র্যাঞ্চাইজি থেকে অন্য ফ্র্যাঞ্চাইজিতে চলে গেলেও ইমরুল এখনও গোমতিপার সিটির অংশ। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার অধিনায়ক ছিলেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ মুখ। এবার নেতা না হলেও দারুণ খেলছেন তিনি। ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লার হয়ে এদিনও বড় রান স্কোরার ছিলেন ইমরুল কায়েস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই অধিনায়ক লিটন দাসের প্রশংসায় ভাসলেন ইমরুল।

জানালেন, সিনিয়ার এই ক্রিকেটারের কাছ থেকে এমন পারফর্মই চান পুরোটা মৌসুম। লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গেল আসরে খুব বেশি রান ছিল না ইমরুলের ব্যাটে, এবার আপনি অধিনায়ক হয়েছেন। সঙ্গে সে রান করছে, কি মনে হচ্ছে। জবাবে লিটন বলেন, ‘অবশ্যই আমরা জানি কায়েস ভাই কি করতে পারে একটা দলের জন্য। সুতরাং অলরেডি দুটো ম্যাচেই প্রমাণ করেছেন।

আশা করব যে উনি যে ফর্মে আছেন এটা কন্টিনিউ করার। যতখানি উনি স্ট্রাইকে থাকতে পারবে আমাদের দলের জন্য খুবই ভালো হবে।' ইমরুলের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব এসেছে লিটনের কাঁধে। মাঠে সবমিলিয়ে কেমন কথা হয়, তার ইনপুট কেমন তা নিয়েও ছিল প্রশ্ন। লিটন বলছিলেন, ‘ওভারঅল সবদিক থেকেই (ভাল সাড়াদান প্রসঙ্গে)। আমার কাছে মনে হয় কায়েস ভাই এমন একটি ব্যক্তি এসব নিয়ে তার মধ্যে দুশ্চিন্তার কিছু নেই। সে খেলাটাকে ইনজয় করতে চায়, খেলতে চায়। আমার মনে হয় সে এটাই করছে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে। দলকেও যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছেও।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...