| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএলে মুশফিকের নতুন রেকর্ড, পিছনে পড়লেন তামিমসহ যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৩ ২১:০৮:৫৭
বিপিএলে মুশফিকের নতুন রেকর্ড, পিছনে পড়লেন তামিমসহ যারা

মাত্র একদিন আগে (সোমবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। একইসঙ্গে বিপিএলে সর্বোচ্চ রান ছিল তার। পরদিন (মঙ্গলবার) তিন হাজার রানের ছোঁয়ার পাশাপাশি মুশফিকুর রহিম তামিমও পার করেন। ৩,০৩৮ রান নিয়ে 'মিস্টার ডিফেন্ডেবল' এখন বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিপিএলের তৃতীয় ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে বরিশাল। চলতি মৌসুমে বরিশালের হয়ে খেলছেন মুশফিক ও তামিম দুজনই। ফলে একই দলের সদস্য হলেও ব্যক্তিগত অর্জন নিয়ে তাদের মধ্যে ইতিমধ্যেই শীতল যুদ্ধ চলছিল। আজ দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৬২ পয়েন্ট করে তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক।

চলতি বিপিএলে বেশ ধারাবাহিক ব্যাটিং করছেন টাইগারদের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আগের ম্যাচেও তিনি দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছিলেন। আজ ৬২ রান করার পথে ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কার বাউন্ডারি খেলেছেন মুশফিক। ব্যাট করেছেন ১৪০-এর বেশি স্ট্রাইকরেটে। তার ব্যাটে চড়ে মূলত দেড়শ পেরোনো সংগ্রহ পায় বরিশাল। নির্ধারিত ওভার শেষে তারা কুমিল্লাকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে।

এর আগে বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিন হাজার রানের মাইলফলকে পৌঁছানো তামিমের ব্যাটে এখন পর্যন্ত এসেছে ৩০২৪ রান। কেবল রানের দিক থেকেই নয়, গড় এবং স্ট্রাইক রেটের দিক থেকেও তামিমের ওপরে আছেন মুশফিক। বিপিএলে ১১৪ ম্যাচে তিনি প্রায় ১৩৪ স্ট্রাইকরেট ও ৩৮.৪৫ গড়ে ব্যাট করেছেন।

অন্যদিকে, তামিম দেশের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এখন পর্যন্ত খেলেছেন ৯৪টি ম্যাচ। যেখানে তিনি ৩৭.৮৫ গড় এবং ১২২.৭৭ স্ট্রাইকরেট নিয়ে ব্যাট করেছেন। এছাড়া বিপিএলের সর্বোচ্চ রানের দিক থেকে সেরা পাঁচে যথাক্রমে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৩৩), ইমরুল কায়েস (২২৫৪) ও এনামুল হক বিজয় (২১৬০)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...