শরিফুলসহ এই পর্যন্ত বিপিএলে হ্যাটট্রিক করেছেন যারা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচ চলছিল বেশ উত্তেজনাপূর্ণ মেজাজে। বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম এই আনন্দমুক্ত মঞ্চে উত্তেজনা আনেন। প্রথম ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলামের উইকেট নেন তিনি। বিপিএলের ১০ আসরে এটি এখন পর্যন্ত সপ্তম হ্যাটট্রিক। একই সঙ্গে চতুর্থ বাংলাদেশি হিসেবে এই হ্যাটট্রিক করলেন শরিফুল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (শুক্রবার) টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সাদামাটা আয়োজনে। বেলুন ও কিছু রঙের ছটা বাদে সে হিসেবে উৎসবের আমেজ দিতে পারেনি বিপিএল আয়োজকরা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। যেখানে আগে ব্যাট করতে নামা বিপিএলের সফলতম দল কুমিল্লার সামনে বড় সংগ্রহের সুযোগ ছিল। কিন্তু তারা ইনিংসের প্রায় শেষ পর্যন্ত এক উইকেট হারালেও, সেই অর্থে কাঙ্ক্ষিত রান তুলতে পারেনি।
ঢাকার পক্ষে শেষ ওভারে আক্রমণে আসেন শরিফুল। শেষ ওভারের ওভারের প্রথম তিন বলে দুই ছক্কা হজম করেন শরীফুল। তাকে চোখ রাঙানো পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ চতুর্থ বলে তুলে মারতে গিয়ে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ ও স্থানীয় ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কনও প্রায় একইভাবে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। শেষ পর্যন্ত কুমিল্লা নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট ১৪৩ রান তোলে।
এর আগে বিপিএলে আরও তিন বাংলাদেশি হ্যাটট্রিক পেয়েছিলেন। যার শুরুটা হয়েছিল পেসার আল আমিন হোসেনের হাত ধরে। ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেন। দ্বিতীয় হ্যাটট্রিক করেন স্পিনার আলিস আল ইসলাম, ২০১৯ আসরে ঢাকা ডিনামাইটসের হয়ে ওই কীর্তি গড়েন রংপুর রাইডার্সের বিপক্ষে। সর্বশেষ মৃত্যুঞ্জয় চৌধুরী নিজের অভিষেক আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে ২০২২ বিপিএলে হ্যাটট্রিক করেন।
তবে বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এক বিদেশি ক্রিকেটার। পাকিস্তানের মোহাম্মদ সামি বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে ওই কীর্তি গড়েন দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে নেমে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এসেছিল বিপিএলের প্রথম হ্যাটট্রিক। এরপর ২০১৯ বিপিএল দেখেছিল দুটি হ্যাটট্রিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ওই আসরের শেষ হ্যাটট্রিক আসে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বলে। ঢাকা ডায়নামাইটসের হয়ে তিনি ওই নজির গড়েন চিটাগং ভাইকিংসের বিপক্ষে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
