| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সুপার ওভারে ব্যাটিং, রোহিত কি নিয়ম ভেঙেছেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ১০:২২:০৭
দুই সুপার ওভারে ব্যাটিং, রোহিত কি নিয়ম ভেঙেছেন

সিরিজের নিষ্পত্তি হয়ে গিয়েছিল আগেই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ৩য় ম্যাচ ছিল নিতান্ত আনুষ্ঠানিকতা। তবে পুরো সিরিজের সবচেয়ে জমকালো ম্যাচ হলো সেটিই। সম্ভবত টি-টোয়েন্টির ইতিহাসেই অন্যতম সেরা ম্যাচের খেতাব পাবে এটি। হাইস্কোরিং ম্যাচে উঠলো ২১২ রান। এরপর ফল নির্ধারণে এক ওভারে কাজ হয়নি। দরকার হয়েছে দুই সুপার ওভারে। সেখানেই ফল নির্ধারিত হয়েছে ম্যাচের। তবে তাতেও লেগে আছে বিতর্কের ছোঁয়া। রোহিত শর্মা দুবার ব্যাট করেছেন দুই সুপার ওভারে। এখান থেকেই মূলত বিপত্তির শুরু.

কারণ প্রথমবার রোহিত শেষ বল মাঠে গড়ানোর আগেই মাঠ ছেড়েছিলেন। অথচ কোনো ব্যাটার রিটায়ার্ড হার্ট হলে তিনি আউট বিবেচনা করেই মাঠ ছাড়েন। সেক্ষেত্রে তার দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করার সুযোগ নেই। ওতবে রোহিত দ্বিতীয় সুপার ওভারেও ব্যাট করেছেন। দলকে জেতাতেও ভূমিকা তিনি রেখেছেন। ম্যাচশেষে তাই এই নিয়েই আলাপ হয়েছে বেশি। আফগানিস্তান কোচ জনাথন ট্রট সরাসরিই জানতে চেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে এর নিয়ম আসলে কেমন। রোহিত অবশ্য নিয়ম ভাঙেননি। বরং আইসিসির করা নিয়মের ফাঁকফোকর বের করে এনেছেন। প্রথম সুপার ওভারে ভারতীয় ব্যাটাররা যখন রান তাড়া করতে নামে, সেইসময় রোহিত শর্মা ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর জোড়া ছক্কা হাঁকান। ভারতীয় ক্রিকেট দল ৫ বলে ১৫ রান করেই ফেলেছিল।

জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু, ঠিক সেইসময় রোহিত শর্মা নিজেকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান। মূলত এখানে রোহিত ছিলেন রিটায়ার্ড নট আউট। আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যাটার প্রথম সুপার ওভারে আউট না হন, তবে পরবর্তী সুপার ওভারে তিনি খেলতে পারবেন। রোহিত যদি নিজেকে রিটায়ার্ড আউট মেনে সাজঘরে ফিরতেন, তবে পরের ওভারে ব্যাট করার সুযোগ ছিল না তার সামনে।

পুরো বিষয়টিকে চতুরতা বলেই মন্তব্য করেছেন কোচ রাহুল দ্রাবিড়। এর আগে ২০২২ আইপিএলে একইভাবে ম্যাচের গুরুত্ব অনুযায়ী, নিজেকে সরিয়ে নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্রাবিড় নিজেই পরে এর তুলনা দিয়েছেন সেই ঘটনার সঙ্গে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...