| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানকে পাত্তা দেয়নি ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১২ ১০:৪২:৩৮
আফগানিস্তানকে পাত্তা দেয়নি ভারত

দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি খেলতে পারেননি রোহিত শর্মা। রানআউটের ফাঁদে পড়েই ডাক পড়ে অধিনায়ককে। কিন্তু তার দলের জয়ে বড় কোনো সমস্যা হয়নি। অনভিজ্ঞ মিডল অর্ডার দায়িত্বশীল ব্যাটিং করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। শিবম দুবে-জিতেশ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে ভারত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মোহালিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউটের শিকার হয়েছে তিনি। তবে আরেক ওপেনার শুবমান গিল ভালো শুরু পেয়েছিলেন। যদিও ইনিংস বড় করতে পারেননি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২ বলে করেছেন ২৩ রান।

২৮ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তিলক ভার্মা ও দুবে। তৃতীয় উইকেটে তাদের ৪৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। তিলক ২৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর জিতেশের ব্যাট থেকে এসেছে ৩১ রান।

বাকি কাজটা রিংকু সিংকে সঙ্গে নিয়ে সহজেই সেরেছেন দুবে। রিংকুর ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৬ রান। হাফ সেঞ্চুরি পেয়েছেন দুবে। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬০ রান।

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার মিলে ৫০ রানের জুটি গড়েন। রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে এসেছে ২৩ রান। আর ইব্রাহিম জাদরান করেছে ২৫ রান। আর শেষ দিকে মোহাম্মদ নবির ২৭ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে দেড়শোর্ধ্ব রানের সংগ্রহ পায় আফগানরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...