| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

৫১ বছরের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ডের সামনে উইকেটকিপার হিলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০২ ২১:০৪:০৩
৫১ বছরের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ডের সামনে উইকেটকিপার হিলি

মহিলাদের ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে ৫১ বছর। এই ৫১ বছরে হাজারের বেশি ম্যাচ খেলেও অধিনায়ক-উইকেটরক্ষকের দ্বৈত ভূমিকা পালন করা কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেননি। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক-উইকেটরক্ষকের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।

মঙ্গলবার (২ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাটিং করে ভারতের বিপক্ষে ৮২ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও উইকেটকিপার হিলি। মেয়েদের ওয়ানডেতে এটিই এখন কোনো অধিনায়ক-উইকেটকিপারের সর্বোচ্চ রানের ইনিংস।

একই সঙ্গে ফিবি লিচফিল্ডকে নিয়ে ওপেনিংয়ে নেমে আরেকটি রেকর্ডের সঙ্গী হয়েছেন হিলি। দুজন মিলে প্রথম উইকেটে তুলেছেন ১৮৯ রান, যা ভারতের বিপক্ষে মেয়েদের ওয়ানডেতে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ।

নেদারল্যান্ডসের বাবেত্তে ডি লিডিকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের ইনিংস খেলার এই রেকর্ড গড়েন হিলি। ডাচ এই নারী ক্রিকেটারের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৭৬ যেটি ৮২ রান করার মধ্য দিয়ে ভেঙেছেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...