| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লেবাননের সাথে ভাল খেলেও চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২২ ২১:৩৯:৪৬
লেবাননের সাথে ভাল খেলেও চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে, বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছে। এই ম্যাচে ‘সিনিয়র’ মিডফিল্ডার সোহেল রানা হলুদ কার্ড দেখেছেন। তাতেই কপাল পুড়ল বাংলাদেশ দলের। আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন না তিনি।

রানা ১৭ অক্টোবর প্রাক-বাছাই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখেছিলেন। এরপর শেষ হলুদ কার্ড দেখেন লেবাননের বিপক্ষে। নির্বাচনে যে খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখায় তাকে পরবর্তী ম্যাচ থেকে অযোগ্য ঘোষণা করা হয়। সোহেল রানাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের দুই রাউন্ড মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। গত দুই ম্যাচে নিষেধাজ্ঞার (সাসপেনশন) জন্য খেলতে পারেননি তিন ফুটবলার রাকিব হোসেন, সাদউদ্দীন ও ‘জুনিয়র’ সোহেল রানা।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের বাকি রয়েছে চারটি ম্যাচ। এরই মধ্যে ফাহিম, মোরসালিন, শাকিল, হাসান মুরাদ, বিশ্বনাথ ঘোষ, হৃদয় একটি করে হলুদ কার্ড দেখেছেন। পরের ম্যাচে হলুদ কার্ড দেখলেই নিষিদ্ধ হবে তাদের যে কেউ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...