| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

খোলা বাজারে আকাশ ছোঁয়া ডলারের দাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১০ ২০:২৮:১৫
খোলা বাজারে আকাশ ছোঁয়া ডলারের দাম

খোলাবাজারে একদিনে মার্কিন ডলারের দাম বেড়েছে ৫-৬ টাকা। শুক্রবার দেশের কারেন্সি এক্সচেঞ্জে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৭ টাকায়।

বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এক্সচেঞ্জে ডলার বিক্রি হয়েছে ১২১ টাকা থেকে ১২২ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকে ডলার সংকটের কারণে সাধারণ ক্রেতারা ডলার কিনতে পারছেন না। তাই অনেকেই ডলার কিনতে ছুটছেন খোলা বাজারে। আর চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এছাড়া দেশের অন্যান্য বৈদেশিক মুদ্রার দামও বেড়েছে ৪-৫ টাকা। নভেম্বর, রেমিট্যান্স এবং রপ্তানিকারকদের জন্য ডলারের মূল্য ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে ABB ব্যাংকের সিইও অ্যাসোসিয়েশন এবং বৈদেশিক মুদ্রা ব্যাংক সংস্থা, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (BAFEDA)।

সে সময় সিদ্ধান্ত হয় আমদানি কারকদের কাছে ডলার বিক্রি হবে ১১১ টাকায়। আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা।

তার আগে ১ লা সেপ্টেম্বর ডলারের দাম বেড়েছিল। তখন প্রতিটি ডলারের মূল্য ছিল ১০৯ টাকা ৫০ পয়সা। আর আমদানির ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করা হয়েছিল ১১০ টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...