| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডলার বাজারে স্থিতিশীলতা ফেরাতে জরুরি বৈঠক করেছে ব্যাংক

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৯ ২৩:০৩:০৬
ডলার বাজারে স্থিতিশীলতা ফেরাতে জরুরি বৈঠক করেছে ব্যাংক

ডলারের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ বৈঠক হয়।

বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন বলেন, ডলারের বাজারে বর্তমান অস্থিতিশীলতা কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে এবিবি ও বাফেদা নির্ধারিত দর যেন মেনে চলা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। যেসব ব্যাংক নির্ধারিত দরের বেশি যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সেটা দেখবে। কোনো ব্যাংক দর না মানলে বাফেদার কিছু করার সুযোগ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব বিষয়ে লাইন বাই লাইন নির্দেশনা দেওয়া সম্ভব নয়। আমরা একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাজ. সবাই দেশ ও অর্থনীতির ভালোর জন্য বাজারকে স্থিতিশীল করার চেষ্টা করছে। আর যদি কোনো ব্যাংক ১২৫ টাকা হার গ্রহণ করে, সেসব আমদানিকারকদের কেন্দ্রীয় ব্যাংকে এসে অভিযোগ করতে হবে।

বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানতে চাইলে এবিবি সভাপতি বলেন, পরিস্থিতি খুবই কঠিন। ডলারের বাজারে স্থিতিশীলতা আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটাই নিয়ম। তিনি বলেন, দাম গ্রহণের কারণ হতে পারে একটি ব্যাংকে বড় ধরনের সমস্যা রয়েছে। এগুলো বুঝে শুনে সমাধান করতে হবে। সব সিদ্ধান্ত সব ব্যাংক অনুসরণ করতে পারে না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের বলেন, একেক ব্যাংক একেক রকম দর দেওয়ার পর বাজার অস্থিতিশীল হয়েছে। এখন ব্যাংকগুলো বলেছে সবাই মিলে তারা ১১৬ টাকার মধ্যে থাকবে।

তিনি বলেন, এবিবি বা বাফেদা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে পারে না। কেন্দ্রীয় ব্যাংক বলেছে পূর্ণ সহযোগিতা থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...