| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে যে উপহার দেন এবং প্রতিমন্ত্রী থেকে যেসব উপহার পান মার্টিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৩ ১৫:২৮:০২
প্রধানমন্ত্রীকে যে উপহার দেন এবং প্রতিমন্ত্রী থেকে যেসব উপহার পান মার্টিনেজ

সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেসির এই সতীর্থ। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ।

এর আগে সকালে ঢাকায় নেমেই মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় মার্টিনেজকে।

সেই অনুষ্ঠানেই মার্টিনেজ পান তিনটি উপহার। মার্টিনেজের সঙ্গে আড্ডা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশে আগমণ উপলক্ষে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। বলা চলে এক প্রকারে নীরবেই তিনি ঢাকায় এসেছেন।

কিন্তু এই নীরবতার মাঝেও বাংলাদেশের মানুষদের পাগলামি মার্টিনেজকে করেছে অবিভূত। তাকে যথার্থ সম্মাননা দেওয়ার কমতি রাখা হয়নি দেশের পক্ষ থেকে।

দিনের শুরুতেই তিনি যখন তাকে বাংলাদেশে আনার স্পন্সর ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান, সেখানে আগে থেকেই তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সপরিবারে তিনি উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী তারকাকে বরণ করে নিতে।

এ সময় পলক মার্টিনেজকে একটি বাজপাখির মূর্তি, পাটের নৌকা আর একটি বঙ্গবন্ধুর বই উপহার দেন।

পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এ ছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।’

বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...