| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার বিদায়ের দিন তিউনিসিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০১ ১১:৪১:২৮
আর্জেন্টিনার বিদায়ের দিন তিউনিসিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

বুধবার (৩১ মে) রাতে আর্জেন্টিনার দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে শেষ ষোলর ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের যুবারা। দলটির হয়ে জোড়া গোল করেন আন্দ্রে সান্তোস, একটি করে গোল করেন মার্কোস লিওনার্দো ও ম্যাথিউস মার্টিনস সিলভা দস সান্তোস। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল। তবে বিরতির ঠিক আগে রাবার্ট রেনান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল।

পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল পজিশনে রেখে এগিয়ে ছিল তিউনিসিয়া। প্রতিপক্ষের গোলে ২৪টি শট নিয়েছিল তারা। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। অন্যদিকে ব্রাজিল রেখেছিল ৪৫ শতাংশ বল পজিশন। তারা প্রতিপক্ষের গোলে শট নিয়েছিল ১১টি। সেখান থেকে চারটি গোল আদায় করতে সক্ষম হয় সেলেসাও যুবারা।

শক্তির বিচারে যে ব্রাজিল তিউনিসিয়ার চেয়ে এগিয়ে তা প্রমাণে বেশি সময় নেয়নি সেলেসাওরা। ম্যাচের ১১তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা। সফল স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মার্কোস লিওনার্দো। ম্যাচের ৩১তম মিনিটে মার্কোস লিওনার্দোর অ্যাসিস্ট থেকে ব্রাজিলের লিড দ্বিগুণ করেন আন্দ্র সান্তোস। ২ গোলে পিছিয়ে পড়ে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে তিউনিসিয়া। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। তবে বিরতির ঠিক আগে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। প্রথমার্ধ যখন প্রায় শেষের পথে তখনই তিউনিসিয়ান ফরোয়ার্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন রবার্ট রেনান।

বিরতি থেকে ফিরে ১০ জনের ব্রাজিলকে চেপে ধরে তিউনিসিয়ার যুবারা। তবে ব্রাজিলের রক্ষণভাগের দৃঢ়তা এবং তিউনিসিয়ানদের বোঝাপড়ার অভাবে গোল পেতে ব্যর্থ হয়েছে তারা। উল্টো অতিরিক্ত সময়ে আরও দুই গোল হজম করে দলটি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন ম্যাথিউস মার্টিনস। ইনজুরি টাইমের দশম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আন্দ্রে সান্তোস। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...