| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

"আমরা অংশগ্রহণকারীদের একজন"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৩ ১৪:৩২:০৬
"আমরা অংশগ্রহণকারীদের একজন"

গতকাল মঙ্গলবার (২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। সেখানেই তিনি এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

সুজন বলেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টাই দেখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিসিবির এখানে কথা বলার ক্ষমতা খুবই লিমিটেড। আমরা এশিয়া কাপের অন্যতম একটা অংশগ্রহণকারী দেশ। আমাদের অবস্থান এইটুকুই। এসিসি সিদ্ধান্ত নেবে। যেখানে সিদ্ধান্ত নেবে, আমরা এশিয়া কাপে অংশগ্রহণ করব।’ আরও পড়ুন : আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ : সুজন

পাকিস্তানের মাটিতে খেলতে যেতে একেবারেই রাজি নয় ভারত। তাদের আপত্তির কারণেই এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে পাকিস্তানে যদি এশিয়া কাপ না হয় তাহলে শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এছাড়া সংযুক্ত আরব-আমিরাতও এশিয়া কাপ আয়োজন করতে আগ্রহী।

এদিকে আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। যদিও এখনো বিশ্বকাপের কোনো ফিক্সচার প্রকাশ করেনি আইসিসি। ফলে প্রতিবেশী দেশটির কোন কোন ভেন্যুতে টাইগারদের খেলা হবে তাই জানে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। আরও পড়ুন: নাসিরের ৮০ টা গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন স্ত্রী তামিমা

এ নিয়ে সুজন বলেন, ‘এটা আইসিসির ব্যাপার। আইসিসি বিষয়টা দেখছে। তাদের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো তারা মুখোমুখি হবে। এখানে আমাদের বলার বা ভূমিকা রাখার সুযোগ খুব কম। আমরা অংশগ্রহণকারীদের একজন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। যেহেতু এশিয়াতে বিশ্বকাপের মতো ইভেন্টটা হচ্ছে, সেজন্য সূচিটা এখন দিতে পারলে ভালো হতো। আমাদের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হবে, অন্যান্য কন্ডিশন থেকে যারা আসে তাদের জন্য। আমরা আসলে এটা নিয়ে এখন চিন্তা করছি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...