| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ হেরে যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক সঞ্জু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ২০ ০৯:৪৫:২৭
লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ হেরে যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক সঞ্জু

এ দিকে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ম্যাচের পর লখনউ বোলারদের তাদের জয়ের জন্য় পুরো কৃতিত্ব দেন। আর নিজের দলের ব্যাটারদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন সঞ্জু।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করে রাজস্থান রয়্যালস। প্রথম উইকেটে তারা ৮৭ রানের চমৎকার জুটি গড়ে। তবে এর পর একের পর এক দ্রুত উইকেট হারাতে শুরু করেন সঞ্জুরা। এর পর ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লখনউ। এই প্রসঙ্গে সঞ্জু স্যামসন বলেছেন, ‘ম্যাচটা হেরে একেবারেই ভালো লাগছে না। জয়পুরে প্রথম খেলাটা আমরা জিততে চেয়েছিলাম। আমরা অবশ্যই এর থেকে শিক্ষা নেব এবং এগিয়ে যাব। আমাদের ব্যাটিং লাইন আপ যা, তাতে এটি নিঃসন্দেহে তাড়া করে জেতার মতো স্কোর ছিল। কিন্তু ওরা সত্যিই খুব ভালো বোলিং করেছে। কন্ডিশনকে খুব ভালো ব্যবহার করেছে।।’

তিনি যোগ করেন, ‘ব্যক্তিগত ভাবে আমি আশা করছিলাম, একটু ধীরগতির এবং রান কম হবে এমন উইকেটের। এবং আমরা তা পেয়েছি। তবে স্মার্ট ক্রিকেট খেলতে হবে এবং আমরা নবম ওভার পর্যন্ত তা করেওছিলাম। জয়সওয়াল আউট হওয়ার ঠিক পরে, একটি বড় পার্টনারশিপ দরকার ছিল। সেটা হয়নি।’

এই ম্যাচে রাজস্থান কী ভাবে হারতে পারে, সেটাই বিশ্বাস করতে পারছেন না সঞ্জু। ম্যাচটা একটা সময়ে রাজস্থানের হাতের মুঠোয় চলে এসেছিল। কিন্তু লখনউয়ের বোলাররা রাজস্থানের হাত থেকে সেই ম্যাচ বের করে নেন। সঞ্জু স্যামসনের মতে, ‘ওরা সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমরা যখনই ওদের পেটাতে গিয়েছি, তখনই উইকেট হারিয়েছি। শেষ ৫ ওভারে ৫০ দরকার ছিল। এই উইকেটে ওরা যে ভাবে বোলিং করছিল, তা সত্যিই দুরন্ত। তবে একটি খেলা জিতলে বা হারলেও, সেখান থেকে শিক্ষা নেওয়াটাই এই খেলার সৌন্দর্য।’

তিনি যোগ করেন, ‘আমরা ওদের ১৫০ রানে আটকে দেওয়ার জন্য ভালো বোলিং করেছি। বোলিং-এর পাশাপাশি ব্যাটিংয়েও অনেক শিক্ষা রয়েছে। আমরা আরও ভালো করার আশা করছি এবং আমরা যে ক্রিকেট খেলছি তা আমরা সবাই জানি। আমাদের এগিয়ে যেতে হবে এবং আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

উল্লেখযোগ্য ভাবে, সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ২টিতে হেরেছে এবং জিতেছে ৪টি ম্যাচ। এই পরাজয়ের পরেও, রাজস্থান পয়েন্ট টেবলের শীর্ষেই রয়ে গিয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...