| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শক্তি বাড়িয়ে দিল্লির বিপক্ষে একাদশ ঘোষণা করল ব্যাঙ্গালোরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৫ ১৫:১৭:২৫
শক্তি বাড়িয়ে দিল্লির বিপক্ষে একাদশ ঘোষণা করল ব্যাঙ্গালোরু

এবারের আইপিএলের পয়েন্ট টেবলের ১০ নম্বরে ধুঁকছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। অন্য দিকে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুরুটা মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে করলেও, পরের ২টি ম্যাচ তারা বাজে ভাবে হেরেছে। তাই দুই দলই জয় ছাড়া আর কিছু ভাবছে না। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ঘরের মাঠে শেষ ম্যাচে শেষ বলে নাটকীয় ভাবে জয় তুলে নিয়েছিল আসরের অন্যতম শক্তিশালী দল লখনউ সুপার জায়ান্টস।

দু'শোর উপর রান করেও জিততে পারেননি বিরাট কোহলিরা। যদিও ব্যাঙ্গালোরের টপ অর্ডারের তিন ব্যাটার হাফসেঞ্চুরি করেন। তবে দারুন জয় এনে দিতে পারেননি বোলাররা। আর ডেভিড ওর্নার ও মোস্তাফিজদের দল দিল্লিও শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে জয় অধরাই থেকে যায়।

আজকের ম্যাচে দুই দলেরই একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। কারণ দিল্লিতে ফিরেছেন অজি তারকা মিচেল মার্শ। নিজের বিয়ের কারণে তিনি ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। মার্শ স্কোয়াডে যোগ দেওয়ায় রোভম্যান পাওয়েলের জায়গায় একাদশে ফিরতে পারেন তিনি। বোলিং করার সময়ে দিল্লি ক্যাপিটালস তাদের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মুকেশ কুমার বা চেতন সাকারিয়াকে আনতে পারে। পৃথ্বী শ'র জায়গায়।

অন্যদিকে জাতীয় দলের দায়িত্ব সেরে আরসিবিতে যোগ দিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ডেভিড উইলি বা ওয়েন পার্নেলের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন শ্রীলঙ্কার এই লেগস্পিনার। এর ফলে আর একটি অদলবদল হবে- কর্ণ শর্মার আর আকাশ দীপের মধ্যে। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলউড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিলেও, তাঁর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি /ওয়েন পার্নেল, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, 9 হার্ষাল প্যাটেল , ডেভিড উইলি/ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি /ওয়েন পার্নেল, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...