| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অদ্ভুত কারনে দেরিতে শুরু হয়েছিল চেন্নাইয়ের ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৪ ১১:৪৩:০৮
অদ্ভুত কারনে দেরিতে শুরু হয়েছিল চেন্নাইয়ের ম্যাচ

এমন অদ্ভুত কারনে সেই ম্যাচ বেশ কিছুটা দেরিতে শুরু হয় মাঠে সারমেয় ঢুকে যাওয়ার কারণে। আর এই ঘটনায় রেগে আগুন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। চিপকের মাঠকর্মীদের এই ঘটনার জন্য একহাত নিয়েছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মতন বিসিসিআইয়ের এমন একটি ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট, যার প্রতি নজর রয়েছে গোটা বিশ্বের, সেখানেই কিনা সারমেয়র কারণে ম্যাচ শুরু হতে দেরি! চিপকের এই সারমেয় (কুকুর) বিভ্রাট একেবারেই ভালো করে মেনে নিতে পারেননি সুনীল গাভাসকর। ধারাভাষ্য দেওয়ার সময়েই 'অন এয়ার' তিনি একেবারে ধুয়ে দিয়েছেন চিপকের মাঠকর্মীদের।

মাইক হাতে ব্রডকাস্ট চলাকালীন গাভাসকরকে বলতে শোনা যায় 'এই ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। মাঠকর্মীদের এটা নিশ্চিত করা উচিত যাতে ভবিষ্যতে এমন ধরনের ঘটনা আর না ঘটে। এই কারণের (কুকুর বিভ্রাট) জন্য আর কোনও ম্যাচ যাতে দেরিতে শুরু করতে না হয় সেদিকে লক্ষ্য দিতে হবে।'

সারমেয়টিকে ধরার প্রাণপণ চেষ্টা করতে থাকেন চিপকের মাঠকর্মীরা। গোটা মাঠ তাদেরকে ছুটিয়ে মারে সারমেয়টি। ঘটনা দেখে দর্শকরাও আনন্দে মেতে ওঠেন। সারমেয়টিকেও বিষয়টি উপভোগ করতে দেখা যায়।লেজ নাড়িয়ে যেন সে বুঝিয়ে দেয় যে কতটা খুশি রয়েছে সে। এরপর মাঠকর্মীরা অবশ্য সারমেয়টিকে মাঠের বাইরে নিয়ে যেতে সমর্থ হন।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে খেলা শুরু করা সম্ভব হয়। কোভিডের কারণে প্রায় দীর্ঘ তিন বছর বাদে চিপকের দর্শকাসনে ফিরেছেন দর্শকরা। সেখানে মাঠে সারমেয়র উপস্থিতির কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়া মেনে নিতে পারেননি সুনীল গাভাসকর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...