| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বেরিয়ে এলো আসল খবরঃ যে কারনে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৪ ০৩:৩৬:৩৯
বেরিয়ে এলো আসল খবরঃ যে কারনে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন সাকিব

আইপিএলের শুরুতে মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করলেও সাকিব-আল-হাসান ও লিটন কুমার দাস অংশগ্রহণ করতে পারেনি। এর মূল কারন হচ্ছে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচের জন্য আইপিএলের শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি অধিনায়ক সাকিব আল হাসান। তাকে শুরুতে না পেয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বিদেশি অন্য ক্রিকেটারকে দলে নিতে চাচ্ছে।

এজন্য সাকিবকে কেকেআর ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানায়। দুই পক্ষের দীর্ঘ দিনের সু-সম্পর্কের কারণে সেই প্রস্তাব মেনে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয় সাকিব। ফলে এবার আর আইপিএল খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।

সাকিব তার নাম প্রত্যাহার করে নিলেও প্রথমবার আইপিএলে ডাক পাওয়া লিটন দাস এবারের আইপিএলে ঠিকই খেলবেন। আইরিশদের বিপক্ষে ঢাকা টেস্টের পর আইপিএল খেলতে যাবেন দেশসেরা এই ব্যাটার।

আগামী ৯ থেকে ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। এই ব্যস্ত সূচির কারণে আইপিএলের মাঝ পর্বও মিস করবেন সাকিব। যে কারণে সাকিবের বিকল্প ভাবতে বাধ্য হয়েছে কেকেআর।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই আইপিএলে যোগ দিতে পারতেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব-লিটনকে সেই ছাড়পত্র দেননি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই বলে আসছিলেন, জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের ছাড়া হবে না। ওই কথাতেই অটল ছিলেন তিনি। তাই সাকিবদের ছাড়পত্র দেওয়া হয়নি।

আইরিশদের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু একমাত্র টেস্টের জন্য সাকিবকে অধিনায়ক রেখেই দল দিয়েছে বিসিবি। টেস্ট শেষ করে তিনি যোগ দেবেন, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। তবে শেষ পর্যন্ত আর খেলাই হচ্ছে না সাকিবের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...