| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রীতি ম্যাচে বাংলাদেশের দারুন জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৫ ১৯:৪০:৩৯
প্রীতি ম্যাচে বাংলাদেশের দারুন জয়

আজ ২৫ মার্চ শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের শুরু থেকেই আধিপত্ত বিস্তার করে খেলে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না স্বাগতিক বাংলাদেশের। অবশেষে ৪৩ মিনিটে সেই কাঙ্খিত সময় পায় বাংলাদেশ। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে লাল-সবুজ জার্সিধারীরা গোলের উৎস খুঁজে নেন তারা।

অধিনায়ক জামালের ফ্রি-কিক থেকে নেওয়া শট হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন সিশেলসের ডিফেন্ডার ব্র্যান্ডন মলে। কিন্তু বল তার মাথায় লেগে চলে যায় বাংলাদেশ ডিফেন্ডার তারিক কাজীর কাছে। নিখুঁত হেডে বল জড়িয়ে দেন তারকা ডিফেন্ডার।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হয়েছে নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করা ফরোয়ার্ড এলিটা কিংসলে। আমিনুর রহমান সজিবের বদলে তাকে মাঠে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

নিজের অভিষেক ম্যাচে গোলের সুযোগও পেয়েছিলেন কিংসলে। ৬১ মিনিটে মতিন মিয়ার বাড়িয়ে দেয়া বলটি যখন ধরেছিলেন এলিটা কিংসলে তখন তার সামনে কেবল সিশেলসের গোলরক্ষক আলভিন মিচেল।

ইতিহাস গড়া ম্যাচে গোল করে সেই ইতিহাসে আরো রং ছাড়ানোর সূবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি কিংসলে। যে শটটি তিনি নিলেন সেটা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে ডন ম্যাক্সিমের ফ্রিকিকে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো পরাস্ত হলেও বল বাইরে চলে যায় ক্রসবারে লেগে। বেঁচে যায় বাংলাদেশ।

পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল সেই এলিটা কিংসলের মাধ্যমে। কিন্তু তার নেওয়া শট রুখে দেন সিশেলস গোলরক্ষক। একই ভেন্যুতে আগামী ২৮ মার্চ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...