| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসএলে লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটাররা পেল জমি-আইফোন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১২:৪৯:০৯
পিএসএলে লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটাররা পেল জমি-আইফোন

পিএসএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাহোর কালান্দার্স তাদের ট্রফি ধরে রাখতে সমর্থ হয়েছে। পাকিস্তানের ক্রিকেটার ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, জামান খান এবং আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে কালান্দার্স সিটিতে উপহার দেওয়া হয়েছে বাড়ি তৈরির জমি। এই কালান্দার্স সিটি আসলে একটি রিয়েল এস্টেট প্রোজেক্ট। যেটি লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির মালিকদের মালিকানাধীন‌। জমির পরিমাণ ১ ‘কানাল’ অর্থাৎ ৫৪৪৫ স্কোয়ার ফিট। যার দাম পাকিস্তানের মুদ্রায় ৯২.৫ লাখ টাকা। ভারতীয় মুদ্রায় এর মূল্য ২৭ লাখ টাকা। কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেই এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

দলের বাকি সদস্যদের এমন কী যারা বেঞ্চে ছিলেন, তাঁদেরকেও উপহার দেওয়া হয়েছে জমি। উল্লেখ্য ফাইনালে লাহোর প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ২০০ রান করেন আফ্রিদিরা। ১৫ বলে অপরাজিত ৪৪ রানের মারকাটারি ইনিংস খেলার পাশাপাশি ফাইনালে ৫১ রান দিয়ে বিপক্ষের চার উইকেটও তুলে নেন শাহিন। আর তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের কারণেই তাঁকে উপহার দেওয়া হয়েছে ১ কানাল জমি। পিএসএলে দলকে নেতৃত্ব দিয়ে ট্রফি এনে দেওয়ার কারণে তাঁকে আরও অতিরিক্ত দুই কানাল জমি উপহার দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে। লাহোর কালান্দার্সের ম্যানেজার সমীর রানা মজার ছলে বলেছেন, 'শাহিন ওই জমিতে ওঁর ফার্ম হাউস করবে।’ প্রসঙ্গত এই মরশুমে এর আগেও ভালো পারফরম্যান্স করার জন্য রশিদ খান এবং ফখর জামানকে ছোট ছোট প্লট উপহার দেওয়া হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...