| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন সূচি ও প্রতিপক্ষ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৩ ১১:৩৪:৪৪
আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন সূচি ও প্রতিপক্ষ

কিছুদিন আগে রেনেসের বিপক্ষে পিএসজির পরাজয়ের পর আর্জেন্টিনা চলে যান তিনি। গত সোমবার আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও এসেছেন আর্জেন্টিনায়। দলের সব ফুটবলাররা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেশে ফিরেছেন।

আগামিকাল ২৪ মার্চ এবং ২৮ মার্চ দু’টি ফ্রেন্ডলি খেলবেন মেসিরা। রেনের বিরুদ্ধে পিএসজির হয়ে হারের পর বিদ্রুপ শুনতে হয়েছিল আর্জেন্টিনার অধিনায়ককে। দেশে ফিরে কিছুটা স্বস্তি পাবেন মেসি। মার্তিনেসের সঙ্গে দেশে ফিরে গিয়েছেন অ্যাস্টন ভিলার সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়া। আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৫:৩০ টায়।

মেসিরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন পানামা এবং কুরাকাওয়ের বিরুদ্ধে। কাতারে বিশ্বকাপ জেতার পর এই প্রথম আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিদের। বিশ্বকাপের পরই মেসি বলেছিলেন যে, বিশ্বজয়ী হিসাবে কিছু ম্যাচ খেলতে চান। সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি। তাই পানামার বিরুদ্ধে ২৪ মার্চ নেমে পড়তে চাইছেন মেসি। তা-ও আবার নিজের দেশের মাটিতে।

পিএসজির হয়ে সময়টা ভাল যাচ্ছে না মেসির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছেন তাঁরা। ফ্রেঞ্চ কাপেও হেরে গিয়েছেন। ফরাসি লিগ ছাড়া আর কিছু জেতার সুযোগ নেই পিএসজির। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই রয়েছেন মেসিরা। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইলি ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়েছে। সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়েরের উপর চাপ বাড়ছে। আগামী মরসুমে মেসিও ফরাসি ক্লাবে থাকবেন কি না তা স্পষ্ট নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...