| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নতুন মুখসহ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১৫:৩৮:৪৭
নতুন মুখসহ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির

ওয়ানডে সিরিজ হবে সিলেটে, আর আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত স্কোয়াডে স্থান পেয়েছে নতুন মুখ রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও কিপার-ব্যাটসম্যান জাকের আলি অনিক। এছাড়া দলে ফিরেছেন শরিফুল ইসলাম।

সবশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহান ও তানভির ইসলাম।

টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি অনিক।

দলে ফিরেছেন- শরিফুল ইসলাম

নতুন মুখ- রিশাদ হোসেন, জাকের আলি অনিক

দল থেকে বাদ পড়েছেন- আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা, তানভির ইসলাম, নুরুল হাসান সোহান

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...