| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কিলিয়ান এমবাপেই ফ্রান্সের অধিনায়ক হচ্ছেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১২:৪৭:৩১
কিলিয়ান এমবাপেই ফ্রান্সের অধিনায়ক হচ্ছেন

কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ২৪ বছর। তাতে কি! এরই মধ্যে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপ জয়ের শিরোপা। এছাড়াও, কাতারে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। এবার ফ্রান্স দলের দায়িত্বও উঠতে চলেছে এমবাপ্পের কাঁধে।

হুগো লরিসের পর ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ওয়ারেনের নাম শোনা গিয়েছিল। তবে ২৯ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ওয়ার্ন। এছাড়া বিশ্বকাপের পর একই পথ অনুসরণ করেন করিম বেনজেমাও। গুজব ছড়িয়েছে যে রিয়াল মাদ্রিদ তারকা কোচের সাথে বিবাদের কারণে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন।

বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসের পর সম্ভাব্য অধিনায়ক হিসেবে নতুন করে আলোচনা চলছিল এমবাপেকে নিয়ে। জানা যায়, বয়সের মাপকাঠিতে এখনও কিছুটা পিছিয়ে থাকলেও সিনিয়রদের মধ্যে একে একে সবাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলায় এমবাপের হাতেই শোভা পাবে অধিনায়কত্বের আর্মব্যান্ড।

এর আগে এমবাপের অধিনাকত্বের ইঙ্গিত দিয়ে দেশম বলেছিলেন, ‘এমবাপ্পের অধিনায়কত্ব করা ম্যাচটা আমি দেখেছি। ক্লাবে কিলিয়ান আর অন্য ফুটবলারদের অবস্থান এক নয়। জাতীয় দলে অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে ক্লাবের পন্থা আমি অনুসরণ করব না। আর অন্য সব গুণের সঙ্গে যদি কিলিয়ানের সবার সঙ্গে যোগাযোগ করার যোগ্যতাটা থাকে, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে।’

এরই মধ্যে ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলে ফেলেছেন ২৪ বছর বয়সী এমবাপে। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি। এছাড়া গেল কাতার বিশ্বকাপেও দলকে শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। যদিও মেসির আর্জেন্টিনার কাছে হেরে টানা বিশ্বকাপজয়ের বিরল রেকর্ড হাতছাড়া হয়েছে। তবে ব্যক্তিগত নৈপুণ্যে ছিলেন উজ্জ্বল। জিতেছেন গোল্ডেন বুট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...