| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১০:২৭:৩০
ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করলো আইসিসি

তবে এই ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রতিযোগিতা শুরুর প্রত্যাশিত তারিখ জানিয়েছে সংস্থাটি। এই প্রতিযোগিতা টানা ৪৬ দিন চলবে। নকআউট পর্বের ৩টি ম্যাচসহ ১০টি দলের প্রতিযোগিতায় মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ে। তবে কোন দল কোন সিটিতে খেলবে, তা এখনো ঠিক হয়নি।

বিশ্বকাপের এক বছর আগে সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সূচি প্রকাশ করে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার কারণে এবার সূচি প্রকাশে দেরি হয়েছে। আর নানা কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পেতে বিলম্ব হচ্ছে বিসিসিআইয়ের। প্রধান দুটি কারণ হল প্রতিযোগিতা কর অব্যাহতি এবং পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা আবেদনের অনুমোদন।

এদিকে কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল, বিশ্বকাপ থেকে আয়ের ওপর ১০.৯২ শতাংশ কর দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কর মৌকুফের জন্য আবেদন করেছিলেন বিসিসিআই কর্মকর্তারা। অন্যদিকে রাজনৈতিক জটিলতার প্রভাব রয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে। ২০১৩ সালের পর আইসিসির প্রতিযোগিতা ছাড়া ভারতের মাটিতে পাকিস্তান দলকে খেলার অনুমতি দেওয়া হয়নি। বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজও।

গেল সপ্তাহে আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে নিশ্চিন্তে আসতে পারবেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। কোনো রকম সমস্যা হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের আশ্বাস পাওয়ার পরই আইসিসির তরফে এক দিনের বিশ্বকাপ শুরুর এবং ফাইনালের সম্ভাব্য দিন ঘোষণা করা হলো। তবে এ দুইটি তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী কয়দিনের মধ্যেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...