| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি ইভেন্টের চাপই নিতে পারে না ভারত: পাক অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১৬:৩৭:২৭
আইসিসি ইভেন্টের চাপই নিতে পারে না ভারত: পাক অধিনায়ক

ভারত আইসিসি ইভেন্টে বারবার পারফর্ম করতে ব্যর্থ হচ্ছে এই মর্মেই টিম ইন্ডিয়াকে কটাক্ষ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। তিনি সাফ বলছেন যে, আইসিসি ইভেন্টে হলেই আর ভারত পারফর্ম করতে পারে না!

পাকিস্তানী সাবেক অধিনায়ক হাফিজ এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'যদি বিগত ১০-১২ বছরের ইতিহাস দেখা যায়, তাহলে একটা জিনিস বোঝা যাবে, যে দেশেই ভারত খেলতে গিয়েছে, সে দেশেই ভারত ছিল ফেভারিট। দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে কেউ হারাতে পারে না। ওদের সাফল্যের শতকরা হারও অনেক ওপরের দিকে। কিন্তু আইসিসি ইভেন্টে ভারত পারফর্ম করতে পারে না। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও তুলনা হয় না। একই ভাবে দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি-র নকআউটের কোনও তুলনা হয় না। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যে, ভারত আইসিসি ইভেন্টের চাপই নিতে পারে না। গুরুত্বপূর্ণ ম্যাচই হেরে যায়। হয় কোয়ালিফাই করতে পারে না, তো সেমিফাইনালে গিয়ে আটকে যায়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারের পরেই ভারতের কিন্তু আইসিসি ইভেন্টে প্রমাণ করার ব্যাপারটা বেড়ে গিয়েছে।'

২০১৫ সালে, ভারত পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত শেষ চারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল। তারপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায়। ২০১৯ বিশ্বকাপেও (পঞ্চাশ ওভার) ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। ২০২৩ সালে, ভারত ঘরের মাঠে ৫০-ওভারের বিশ্বকাপ খেলবে। এবার আইসিসি ট্রফির খরা ভাঙতে চাইবেন রোহিত।

পহেলা জানুয়ারী ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনা করতে রবিবার একটি বৈঠক করেছে বিসিসিআই। বছরের প্রথম দিনে বিসিসিআই সভাপতি রজার বিনি, সাধারণ সম্পাদক জয় শাহ, কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিতকে তলব করেছিল বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং প্রাক্তন প্রধান নির্বাচক চেতন শর্মা। ওই বৈঠকে বিসিসিআই আগামীর রূপরেখা তৈরি করে দিয়েছিল। সেখানে বলা হয়েছিল

১) উঠতি ক্রিকেটারদের চুটিয়ে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। সেখানে উল্লেখযোগ্য পারফর্ম করেই জাতীয় দলে নির্বাচনের যোগ্যতা অর্জন করতে হবে।

২) ইয়ো ইয়ো টেস্ট ও ডেক্সা এখন নির্বাচনের মানদণ্ড। সেন্ট্রাল পুলে থাকা ক্রিকেটারদের জন্যও তা প্রযোজ্য।

৩) পুরুষদের এফটিপি ও আইসিসি বিশ্বকাপের কথা মাথায় রেখে, এনসিএ কাজ করবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে। চলতি বছর আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের মনিটর করবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...