| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ আয়োজনে নরেন্দ্র মোদীর দ্বারস্থ হবে পিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১২:১৩:২৭
এশিয়া কাপ আয়োজনে নরেন্দ্র মোদীর দ্বারস্থ হবে পিসিবি

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান নিয়ে বিভিন্ন মহল থেকে নানা মন্তব্য আসছে। কেউ কেউ ভারতের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজন করতে বলেছেন। ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে এশিয়া কাপ অন্য দেশে আয়োজন করা যেতে পারে, যা পাকিস্তানের জন্য বড় ক্ষতি।

এ ব্যাপারে হস্তক্ষেপ চান পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। লিজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনাল ম্যাচের পর এশিয়া লায়ন্সের অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করবেন।

শহীদ আফ্রিদি নরেন্দ্র মোদীকে জানাবেন যাতে ক্রিকেট হতে দেওয়া হয়। তিনি বলেন, “আমি মোদী সাহেবকে অনুরোধ করব দুই দেশের মধ্যে ক্রিকেট হতে দিতে।” তিনি এই প্রসঙ্গে বিসিসিআই-কে শক্তিশালী হিসেবে বর্ণনা করেন। তবে বিসিসিআই-কে শক্তিশালী বললেও তিনি পিসিবি-কে দুর্বল বলতে নারাজ। তবে তিনি সিদ্ধান্তের জন্য বিসিসিআই-এর দিকে তাকিয়ে।

আফ্রিদি আরও বলেন, “ভারতের এখনও আমার বন্ধু আছে। আমরা যখন দেখা করি, আমরা আলোচনা করি। সেদিন সুরেশ রায়নার সঙ্গে দেখা করে একটা ব্যাট চাইলাম। ও নিজের থেকে একটা ব্যাট দিয়ে দিল।”

প্রকৃতপক্ষে নিরাপত্তার কারণেই খেলা হচ্ছে না দুই দলের। এরসঙ্গে কূটনৈতিক সমস্যাও রয়েছে। এই বিষয়ে আফ্রিদি বলেন, “নিরাপত্তার বিষয় নেই। আমরা অনেক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। আমরা ভারতের দিক থেকেও নিরাপত্তার সমস্যা অনুভব করেছি, কিন্তু আমাদের পাকিস্তান সরকার অনুমতি দিয়েছে।”

গত ২০০৮ সালে তাজ হোটেলে জঙ্গী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট বন্ধ হয়। দুই দেশ শুধুমাত্র বহুদেশীয় টুর্নামেন্ট খেলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...