| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য একটি, সিরিজ জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ১০:৩৫:৪২
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য একটি, সিরিজ জয়

আজ সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দল।

প্রথম ম্যাচে ১৮৩ রানে জিতেছিল রেড-হেয়ার দল। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এবার আরেকটি জয় নিয়ে সিরিজ দখলের সুযোগ এসেছে। কিন্তু ভারী বৃষ্টিতে সেই যাত্রা ব্যাহত হতে পারে।

তারপরও মাঠে নামার প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে তামিমের বাহিনী। গ্রাউন্ড কর্মকর্তারা বলছেন, বৃষ্টি থেমে গেলে অল্প সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী হবে। সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ প্রথম ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি। তবে চোটের কাটিয়ে এই ম্যাচে তিনি ফিরতে পারবেন কি-না, সেটি এখনও স্পষ্ট নয়। স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেছেন, ‘সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামব আমরা। মিরাজের অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

আয়ারল্যান্ডের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সেখানে ওয়ানডে সিরিজ হারালেও শেষ ম্যাচটিতে জয় ও টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে জয় টাইগারদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। সেজন্য তামিমের দল মুখিয়ে রয়েছে সিলেটের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...